দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে নাচনমহল বাজারের জহুরুল মার্কেট এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় বাপ্পির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে স্থানীয়রা চেষ্টা শুরু করেন। তবে দোকানে মজুত করা বোতলজাত পেট্রল-অকটেন ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়ায় আগুনের তীব্রতা বেড়ে যায়।
পরে খবর পেয়ে নলছিটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যায়।
নলছিটি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. মফিজুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে ছয়টি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হিসাবে অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
যে আই